শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

৭ July ২০২৬ Tuesday ৯:১৯:৩২ PM

Print this E-mail this


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

বরগুনার তালতলীতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে আসাদুল্লাহ নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ আসাদুল্লাহ (১৮) আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মুসা মিয়ার ছেলে। তিনি তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় তার ভগ্নিপতি শাওন তালুকদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। 

জানা গেছে, শখের বসে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুরে আসাদুল্লাহ, ভগ্নিপতি শাওনসহ পাঁচজন শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরে তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে সাইদুল নিখোঁজ হন। তার সঙ্গে থাকা অন্যরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও সাইদুলকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত হন। পরে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জেলে ও এলাকাবাসী নিজ উদ্যোগে নিখোঁজ সাইদুলকে খুঁজতে এবং উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এখনো নিখোঁজ হওয়া তরুণকে পাওয়া যায়নি। তবে আমাদের ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts