শীতের সকালে খেজুর রসের পায়েস

শীতের সকালে খেজুর রসের পায়েস

কুয়াশার চাদর গায়ে মুড়িয়ে প্রকৃতিতে এসে গেছে শীত। আর শীত মানেই ঘরে ঘরে বাহারি পিঠা-পুলির আয়োজন। খেজুর রসে ভেজানো পিঠা, ধুপি পিঠা, চিতই পিঠা, তেলে ভাঁজা পিঠা খেজুরের রসের পায়েশ। শীতের বিভিন্ন পিঠার মধ্যে খেজুরের রসের পায়েশ অন্যতম। সকালের কাঁচা রস থেকে যে পায়েশ রান্না করা হয় তার স্বাদ অতুলনীয়।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন খেজুর রসের পায়েশ– 

উপকরণ

পোলাওয়ের চাল কাপ, খেজুর রস লিটার, লবণ সামান্য, এলাচ ২টা, তেজপাতা ২টা, দারুচিনি টুকরা, কোরানো নারিকেল কাপ।

প্রণালি

পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পাটায় সামান্য ভেঙে নিতে হবে। খেজুরের রস চুলায় দিয়ে একবার বলক এলে তাতে চাল বাকি উপকরণ ঢেলে দিতে হবে। চাল সিদ্ধ হলে পায়েশ তৈরি হয়ে যাবে। নামিয়ে ঠাণ্ডা হলে পরিবেশন করুন। তথ্য সূত্র: অনলাইন।

Explore More Districts