শিশুদের হাসিতে আগামীর আলো, জামালপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ – দৈনিক আজকের জামালপুর

শিশুদের হাসিতে আগামীর আলো, জামালপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ – দৈনিক আজকের জামালপুর

শিশুদের হাসিতে আগামীর আলো, জামালপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ – দৈনিক আজকের জামালপুর

নিজস্ব প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে ‘শিশুদের হাসিতে আগামীর আলো-২০২৬’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জামালপুরের মেষ্টা ইউনিয়নে বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. কামরুল ইসলাম ও ডা. হালিমা ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মো. আরিফ, হাবিবুল্লাহ, জাহিদ, রবিন, মো. টেনিসসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। উপহার পেয়ে শিশুদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।

ডা. কামরুল ইসলাম বলেন, শিশুদের সামান্য আনন্দ দিতে পারা আমাদের জন্য বড় পাওয়া। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো শিশুই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।

Explore More Districts