চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট শাখার ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কর্মকর্তাদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি বলেন, ২৪এর গণঅভুথানের মাধ্যমে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শিক্ষার উন্নয়নে বেশ কিছু কর্সসূচী গ্রহন করেছে। শিক্ষা মন্ত্রী শিক্ষকদের অবসর সুবিধা প্রধানের বিষয়ে খুবই আন্তরিক।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাপনায লানিং হেপিনেছ তৈরি করতে হবে। লানিং হেপিনেছ হচ্ছে আনন্দময় শিক্ষা। এটি এমন একটি শিক্ষণ প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থীরা ভয় বা চাপ ছাড়াই আনন্দের সাথে জ্ঞান অর্জন করে। আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং দীর্ঘস্থায়ী শিক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে। তাদের মনুষ্যত্বতে বিকাশিত করতে হবে। তাদের মাঝে পারিবারিক ও মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে টেকনিক্যাল ফোর্স থাকতে হবে। যাতে প্রতিটি শিক্ষার্থী টেকনিক্যাল শিক্ষা অর্জন করে নিজের পাযে দাড়াতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মোঃ নাজমুল হক, আমি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড সচিব মো. মোশাররফ হোসেন লিটন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস আই এম জাহানইয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। পরিচালনা করেন কচুয়া সরকারি কলেজের প্রভাষক অর্পণা দেব।এসময় চাঁদপুর জেলার প্রায় সাড়ে শতাধিক প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
১০ অক্টোবর ২০২৬


