শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন কেশবপুরের শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর যশোর : যশোরের কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ওই কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির বিগত কমিটির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবগঠিত কমিটিতে মুন্সি আব্দুল মান্নান সভাপতি, বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক, সেখ ফিরোজ আহমেদকে যুগ্ম সম্পাদক করে দুইবছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটি শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এস এম মুনজুর রহমান ও সাধারণ সম্পাদক বাসুদেব সেনগুপ্ত অভিনন্দন জানিয়েছেন।

Explore More Districts