
ইবতেদায়ির নীতি মালা দ্যুত বাস্তবায়ন,নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে অনাতিবিলম্ভে এমপিওভুক্ত করার দাবি জানান হয়, এবং ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোট গঠনের লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় পুরানা পল্টন আজাদ সেন্টারে
অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চচালানায় সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিন কে সভাপতি ও উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানকে মহাসচিব করে ২০ সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোটের কমিটি ঘোষণা করা হয়। সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন -অধ্যক্ষ ড, একেএম মাহবুবুর রহমান,অধ্যক্ষ দেলোয়ার হোসেন,অধ্যক্ষ শরিফুল ইসলাম,অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম,ড.আবুল হাসান , অধ্যাপক মোঃ নাসির উদ্দিন,মো: মমিনুল ইসলাম,
এ এইচ এম রবিউল ইসলাম, মাওলানা মোসলেহউদ্দিন, সহকারি অধ্যাপক লুৎফর রহমান, মাওলানা ইদ্রিস আলী,মীর জহিরুল ইসলাম প্রমুখ
সভায় নিম্ন লিখিত আসন্ন ঈদুল ফিতরের পূর্বে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদানের দাবি জানান নেতৃবৃন্দ ২০ টি সংগঠন নিয়ে জোট গঠন করা হয়। আলোচনা করে জোটে আরো সংগঠনকে নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। জোট নেতৃবৃন্দ সাথে আলোচনা করে আগামি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিন কে সভাপতি -উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান কে মহাসচিব করে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোট ঘোষণা করা হয়।


