শিকারপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হেমায়েত মুন্সির দাফন সম্পন্ন
২৩ October ২০২৪ Wednesday ১০:১৪:৩৬ PM
নাজমুল হক মুন্না , উজিরপুরঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ হেমায়েত মুন্সী (৬০) গত ২২ অক্টোবর সন্ধ্যে সাড়ে ছয়টায় মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই পুত্র এক কন্যা ও এক স্ত্রী সহ অনেক গুণগ্রহী রেখে গেছেন। ২৩ অক্টোবর সকাল দশটায় শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে মরহুমের জানাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)