শাহরাস্তির প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, দুজনকে জরিমানা

শাহরাস্তির প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, দুজনকে জরিমানা



চাঁদপুরের শাহরাস্তিতে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে ২জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ মে ২০২৬) বিকেলে শাহরাস্তি শহরের ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রি করাবস্থায় তাদেরকে আটক করে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা দুজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তারা হলো : কচুয়ার আশ্রাফপুর উপজেলার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।
হিল্লোল চাকমা জানান, অভিযুক্ত দুজন কৃষক বিভিন্ন রোগের উপকার হবে জানিয়ে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিলো

অভিযান পরিচালনা করেন শাহরাস্তী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করেন। তাঁরা জানান, শিয়ালের মাংস বিক্রি বা খাওয়া আইনত অপরাধ এবং ধর্মীয়ভাবে নিষিদ্ধ—এ বিষয়টি তাঁদের জানা ছিল না। পরে জব্দ করা মাংস বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলেও অভিযুক্তরা অঙ্গীকার করেন।

-মো. জামাল হোসেন/ ১১ মে ২০২৬


Explore More Districts