শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান শিক্ষার্থীদের মিলনমেলা

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান শিক্ষার্থীদের মিলনমেলা

কানাডা থেকে হাজার মাইল পাড়ি দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছেন শেখ শাহ তানভীর কাওকাব। বহুদিন পর ক্যাম্পাসে সহপাঠী, বন্ধু ও সিনিয়র-জুনিয়রদের দেখে তিনি আবেগাপ্লুত। পরিচিত পথ, চেনা মুখ আর স্মৃতির মাঝে দাঁড়িয়ে তানভীর বলছিলেন, ‘কয়েক মাস আগেই দেশ থেকে একটা কাজ শেষ করে কানাডা গিয়েছি। এর মধ্যে শুনলাম বিভাগের পুনর্মিলনী। সুযোগ হাতছাড়া করতে চাইনি। চলে এলাম। শেকড়ে ফেরার অনুভূতি অন্য রকম।’

শুধু তানভীর নন, পুনর্মিলনীতে যোগ দিতে বিদেশ থেকে এসেছিলেন এমন প্রায় ১০ জন প্রাক্তন শিক্ষার্থী। শাবিপ্রবি ক্যাম্পাসে ১৭ ও ১৮ এপ্রিল তিন দশক পূর্তি ও পুনর্মিলনীর আয়োজন করে নৃবিজ্ঞান বিভাগ। পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন অ্যালামনাইরা।

১৯৯৬ সালে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে শাবিপ্রবিতে শুরু হয়েছিল নৃবিজ্ঞান বিভাগের পাঠদান কার্যক্রম। তিন দশকে ৩০টি ব্যাচ। প্রায় প্রতি ব্যাচ থেকেই কেউ না কেউ ছিলেন। অনেকে পুরোনো বন্ধুকে খুঁজে ফিরছিলেন, কেউ স্মরণ করছিলেন ক্লাসরুমের দিনগুলো। একপর্যায়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের রং। ৩০ বছরের জন্য কাটা হয় ৩০ পাউন্ডের কেক।

Explore More Districts