শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীনকে শোকজ

শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীনকে শোকজ

যশোরের শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমেদ আলী শাহীনকে শোকজ করেছেন যশোর জেলা বিএনপি। আজ বিকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি আহমেদ আলী শাহীন এক পথ সভায় চরম অসৌজন্যমূলক এবং সুস্পষ্ট শৃঙ্খলা বিরোধী বক্তব্য প্রদান করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের দায়ে কেন শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে না ৪৮ ঘন্টার মধ্যে লিখত জবাব দিতে বলা হয়েছে।

আসন্ন নির্বাচনে সহ-সভাপতি আহমেদ আলী শাহীন একজন প্রার্থীর বিরুদ্ধে অশালীন বক্তব্যে রাখেন। এ নিয়ে গোটা যশোর ও শার্শা জুড়ে নিন্দার ঝড় বইছে। তারই ধারাবাহিকতায় জেলা বিএনপি তার বিরুদ্ধে শোকজ করেছেন।

Explore More Districts