শার্শায় পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

jessore map

যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (উইনিক্স) উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রুদ্রপুর বিওপির আওতাধীন রুদ্রপুর পশ্চিমপাড়া মাঠসংলগ্ন এলাকা থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, ২১ বিজিবি (খুলনা ব্যাটালিয়ন)-এর রুদ্রপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মাঠের পাশের এলাকায় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ দেখতে পেয়ে সেগুলো উদ্ধার করে বিজিবির হেফাজতে নেয়।

তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Explore More Districts