শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

গতকাল সোমবার এনসিপির দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে।

সাক্ষাৎ পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে এনসিপির এই নেতা বলেছিলেন, তাঁর দল এনসিপি শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না।

দলের অনড় অবস্থান তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রতীকের বিষয়ে আমরা আজকেও বলে আসছি। শাপলা, সাদা শাপলা, এবং লাল শাপলার বিষয়ে আমরা সরছি না। আমরা সেই জায়গাতে এখনো আছি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রের খবর পাচ্ছি…তবে নির্বাচনটা যে প্রতীকে হবে, সেটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না।’

Explore More Districts