শান্তিময় সমাজ গড়তে সবাইকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে

শান্তিময় সমাজ গড়তে সবাইকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে

শান্তিময় সমাজ গড়তে সবাইকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে

সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, দেশের মানুষ দূর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশে সাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে চায়।আল্লাহর রহমতে আপনাদের ভালবাসা ও সমর্থনে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সুখ শান্তিময় সমাজ উপহার দিতে চেষ্টা করবো।যে সমাজে থাকবেনা কোন বৈষম্য। তিনি আরো বলেন,ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীনভাবে কাজ করতে হবে।

রোববার (১৬ নভেম্বর) রাতে ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম সুন্ধিখলা গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আরাফাত রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এমদাদুল হক মিলনের পরিচালনায় উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার আহমদ।

আরো বক্তব্য রাখেন পশ্চিম পৈলন পুর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সামির আলী, সেক্রেটারি মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Explore More Districts