শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা – দৈনিক আজাদী

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা – দৈনিক আজাদী

চট্টগ্রাম মহানগরী এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আইন–শৃঙ্খলা সংক্রান্ত নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকাল ৪টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, পূজামণ্ডপের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধি এবং আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। প্রতিনিধিবৃন্দের বক্তব্য ও মতামত সিএমপি কমিশনার মনোযোগ সহকারে শোনেন এবং দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে তদের উত্থাপিত বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সাবেক সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সহ–সভাপতি অরূপ রতন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সেন প্রমুখ।

Explore More Districts