শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিল করতে পারে ইরান – DesheBideshe

শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিল করতে পারে ইরান – DesheBideshe

শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিল করতে পারে ইরান – DesheBideshe

তেহরান, ১১ এপ্রিল – তেহরানের দেওয়া পূর্বশর্তগুলো মানা না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পিত শান্তি আলোচনা বাতিল হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল আইআরআইএনএনের একজন সাংবাদিক ইসলামাবাদ থেকে এই তথ্য জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওই সাংবাদিক জানান, ইরানের স্বার্থ, দাবি এবং চূড়ান্ত সীমার শর্তগুলো পূরণ না হলে আলোচনা থেকে বেরিয়ে আসাকেই বড় সাফল্য হিসেবে বিবেচনা করতে পারে ইরান। দেশটির কর্মকর্তারা একে জোরালো কূটনীতি হিসেবে আখ্যায়িত করছেন।

বর্তমানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ওয়াশিংটনের প্রতি আস্থার ঘাটতি এবং তেহরানের নিজস্ব শর্তগুলোর ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।

বিদ্যমান পরিস্থিতিতে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। দাবি পূরণ না হলে তারা কোনো আলোচনা ছাড়াই পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬

Explore More Districts