শরিফপুরে ধর্ষণের চেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর

শরিফপুরে ধর্ষণের চেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর




শরিফপুরে ধর্ষণের চেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা ;জামালপুরে ধর্ষণের চেষ্টাকারীর শাস্তি এবং মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
গতকাল রোববার সকালে সদরের শরিফপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইমরান হোসেন, রতন মিয়া ও শাহা আলী। মানববন্ধনে বগালী, শরিফপুরসহ কযেকটি গ্রামের কয়েকশ নারী পুরুষ অংশ নেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, গত বুধবার গভীর রাতে সদরের মির্জাপুর গ্রামের বেলাল মহুরীর বখাটে পুত্র মনিরুজ্জামান মনি পাশের গ্রামের এক গৃহবধুর ঘরের বেড়া কেটে প্রবেশের পর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধুর চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন মনিরুজ্জামান মনিকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। পরদিন সকালে সদর থানা পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। পরে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই ধর্ষণের চেষ্টাকারী মনিরুজ্জামান মনির পিতা প্রভাবশালী বেলাল মুহুরী ও তার পরিবার অসহায় দরিদ্র ওই পরিবারকে গ্রাম থেকে উচ্ছেদের ভয়ভীতিসহ মিথ্যা মামলায় হয়রানীর হুমকি দিয়েছে। ধর্ষণের চেষ্টার প্রতিবাদ করায় গ্রামের সাধারণ মানুষকেও মিথ্যা মামলায় ফাঁসানোর পায়তারা করছে।


Explore More Districts