লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে – Chittagong News

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে – Chittagong News

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় চালক ও মাইক্রোবাসে থাকা যাত্রীরা আহত হন।

গুরুতর আহত চালক মোহাম্মদ রুবেলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে ঢাকা থেকে কক্সবাজারগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৭৫৫২) লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার এএসআই আবদুর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে চালক মোহাম্মদ রুবেল মাথায় ও পায়ে আঘাত পান। এসময় মাইক্রোবাসের কয়েকজন যাত্রীও আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে মাইক্রোবাসে কতজন যাত্রী ছিলেন, তা এখনো জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি হাইওয়ে থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

এমজে/

Explore More Districts