লোহাগড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী আটক




১ মিনিটের পড়া

৭৩ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কয়েকজন নেতাকর্মী মশাল মিছিল করেন। মিছিলের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর লোহাগড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা ধরে চালানো এসব অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তবে আটকদের নাম-পরিচয় এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।

Explore More Districts