লেবাননে এক সপ্তাহে ৮৩ শিশুর মৃত্যু, আহত আড়াই শতাধিক: ইউনিসেফ – DesheBideshe

লেবাননে এক সপ্তাহে ৮৩ শিশুর মৃত্যু, আহত আড়াই শতাধিক: ইউনিসেফ – DesheBideshe

লেবাননে এক সপ্তাহে ৮৩ শিশুর মৃত্যু, আহত আড়াই শতাধিক: ইউনিসেফ – DesheBideshe

বৈরুত, ৯ মার্চ – ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান সংঘাতে লেবাননে গত এক সপ্তাহে অন্তত ৮৩ জন শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে আহত হয়েছে আরও ২৫৪ জন শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সোমবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় লেবাননের বিভিন্ন স্থানে গড়ে প্রতিদিন ১০ জনের বেশি শিশু নিহত এবং প্রায় ৩৬ জন শিশু আহত হচ্ছে।

এছাড়া গত ২৮ মাসে দেশটিতে মোট ৩২৯ জন শিশু নিহত ও ১ হাজার ৬৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক এবং শিশুদের ওপর সংঘাতের ভয়াবহ প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় ব্যাপক হামলার কারণে লেবাননে প্রায় ৭ লাখ মানুষ তাদের বসতবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে। শিশুদের সুরক্ষায় এবং আরও প্রাণহানি এড়াতে অবিলম্বে পরিস্থিতি শান্ত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

এস এম/ ৯ মার্চ ২০২৬



Explore More Districts