লিডস টেস্ট: পাঁচ সেঞ্চুরির পরও ব্রিটিশদের কাছে ধরাশায়ী ভারত

লিডস টেস্ট: পাঁচ সেঞ্চুরির পরও ব্রিটিশদের কাছে ধরাশায়ী ভারত

স্পোর্টস ডেস্ক : পাঁচ দিনের লম্বা টেস্টে ভারতীয় ক্রিকেটারদের ধরাশায়ী করে বিজয় লাভ করেছে ব্রিটিশ দল। এই টেস্টে ভারতীয় দলে ৫টি সেঞ্চুরি দেখেছে বিশ্ববাসী। দুই পক্ষ ঝোলাভর্তি রান করলেও তা টককে পঞ্চম দিনে এসে ৫ ইউকেটে জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।

India CriketIndia Criket

লিডস টেস্টের পঞ্চম দিনে রুটদের টার্গেট ছিলো ৩৭১ রান। ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ব্যাট করতে নেমে ৫ ইউকেট হাতে রেখেই জয় তুলে নেন রুটের দল।

এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯০ রান নিয়ে আগের দিন শুরু করে ভারত। মাত্র ৮ রান করে ফেরেন শুভমান গিল। তবে ১৮৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন কেএল রাহুল ও রিশাভ পান্ত। টানা দ্বিতীয় ইনিংসে শতক তুলে নেন পান্ত। ১১৮ রান করে ফেরার পথে করেন নতুন রেকর্ড। দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান তিনি। ১৩৭ রান করে আউট হন রাহুল। শেষ ৩১ রানে টেল এন্ডের ৫ উইকেট হারিয়ে ৩৬৪ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস।

লিডসের এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ব্যাটারদের কাছ থেকে এসেছে ৫ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে সফরকারীদের মাঠে এক টেস্টে ৫ সেঞ্চুরির ঘটনা এর আগে ঘটেছিল মাত্র একবার। দ্বিতীয় দেশ হিসেবে এমন কিছু করে দেখালো ভারত।

ইংলিশদের হয়ে দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট করেছেন ১৪৯ রান। ৫৩ রানে জো রুট এবং ৪৪ রানে জেমি স্মিথ অপরাজিত থেকে জয়ের তীরে নোঙর করেছে ইংল্যান্ড দল।

৫ সেঞ্চুরির দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও লিডস টেস্টে ইংল্যান্ডের কাছে হারে ভারত। রেকর্ড গড়েও জয় অধরাই রইল সফরকারীদের।

Explore More Districts