পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা শাখায় কর্মরত পিয়ন মো. জাহাঙ্গীর আলমকে (২৮) ১৪ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে আটক করা হয়েছে। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র পিয়ন।
শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলা শহরের নদীর ঘাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ফকিরছন পাড়ার বাসিন্দা মৃত আবুল কাশেম’র ছেলে।
সূত্র জানায়, অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ করেন ১৪ বছর বয়সী এক শিশুর অভিভাবক। পরে অভিযোগের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল বলেন, আটক ইসলামী ব্যাংকের পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।



