লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড – দৈনিক আজাদী

লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড – দৈনিক আজাদী





পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মো. শাহাদাত হোসেন নামের একজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭ দিকে উপজেলার টিটিএন্ডডিসি এলাকায় মাতামুহুরী নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন স্থানীয় প্রশাসন। দণ্ডপ্রাপ্ত মো. শাহাদাত হোসেন উপজেলার পৌরসভা এলাকার ৪ নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার শাহাজান মোল্লার ছেলে।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো.মঈন উদ্দিন। উপজেলা প্রশাসন জানায়, সন্ধ্যার ৭ টার দিকে মাতামুহুরী নদীর পাড়ে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম চালানোর সময় এলাকাবাসীদের সাথে দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।

পরে তাকে উপজেলা প্রশাসন কার্যালয়ে এনে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে বিশ দিনের জেল দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




Explore More Districts