লাখাইর কৃতি সন্তান নোমান মিয়া সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত

লাখাইর কৃতি সন্তান নোমান মিয়া সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত

লাখাইর কৃতি সন্তান নোমান মিয়া সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত

লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের করাব গ্রামের কৃতি সন্তান নোমান মিয়া সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।

সিলেট রেঞ্জ এর মাসিক অপরাধ সভায় ২০২৬ সালের জানুয়ারী মাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে ১টি বালি বোঝাই ট্রাক হতে অত্যান্ত সাহসিকতার সঙ্গে অনুমান ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় চোরাচালানের মালামাল উদ্ধার সহ ১ জন আসামী কে গ্রেফতারে অবদান রাখার জন্য নোমান মিয়া কে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) মাসিক অপরাধ সভায় সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় নোমান মিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার বৃন্দ।

নোমান মিয়া পূর্বে সুনামগঞ্জ জেলায় অনেক বার আসামী গ্রেফতার করে পুরষ্কার গ্রহন করেন।তিনি মাদক ও চোরাচালান এর বিরুদ্ধে সোচ্চার থাকায় বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছেন। তিনি পুলিশ সুপার সিলেট, সহকারী পুলিশ সুপার, গোয়াইনঘাট সার্কেল, অফিসার ইনর্চাজ কোম্পানিগঞ্জ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে নোমান মিয়া লাখাই উপজেলার করাব গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts