রোহিতা ইউনিয়ন বিএনপির কমিটি গঠনসভাপতি আবু বক্কার, সম্পাদক আতিয়ার

রোহিতা ইউনিয়ন বিএনপির কমিটি গঠনসভাপতি আবু বক্কার, সম্পাদক আতিয়ার

যশোরের মণিরামপুর ইউনিয়নের ১ নম্বর রোহিতা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হয়েছে। সোমবার বিকেলে যশোরের লালদিঘির পাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়।

কমিটির প্রাথমিকভাবে তিনজন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এদিন ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সভাপতি পদে আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে এসএম আতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মোমিন ভুঁইয়া মনোনয়ন পত্র নেন। তাদের বিপরীতে আর কেউ মনোনয়নপত্র না নেয়ায় তাদেরকে বিজয়ী ঘোষনা করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বিজয়ীদের নাম ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম, সংগঠনের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির জেলা শাখার সদস্য সচিব অ্যডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক গোলাম রেজা দুলু, আব্দুস সালাম, অ্যাডভোকেট আনিচুর রহমান মুকুল প্রমুখ।

Explore More Districts