নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার হাটাব এলাকায় কাঞ্চন-রূপসী সড়কে এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের কালাম খানের ছেলে হৃদয় খান (২৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাব এলাকার রাম দাস (৭০) ও ইবাদুল্লাহ (৭১)। আহত ব্যক্তিরা হলেন নিহত হৃদয় খানের বন্ধু মুন্না ও শান্ত এবং পথচারী তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক।


