এখন অপেক্ষা, আলোনসোর অধীন রিয়ালে ড্রোন ব্যবহার নিয়মিত চর্চায় পরিণত হয় কি না তা দেখার! তবে প্রথম দিনের ড্রোনটি সবার ওপর ব্যবহার করা হয়নি। ড্রোনটি শুধু ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেননি, এমন যুব খেলোয়াড় ও বদলি খেলোয়াড়দের অনুশীলন সেশন ধারণ করেছে। দলের বাকি সদস্যরা তখন অন্যত্র জিম সেশনে ব্যস্ত ছিলেন।
ক্লাব বিশ্বকাপের পুরোনো সংস্করণে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল পরের ম্যাচ খেলবে মেক্সিকান ক্লাব পাচুয়ার বিপক্ষে। আগামীকাল রোববার রাত ১টায় শার্লটের মাঠ ব্যাংক অব আমেরিকায় মুখোমুখি হবে এ দুই দল। এই ম্যাচ দিয়ে জয়ে ফিরতে মরিয়া আলোনসো।

