একজন লিখেছেন, ‘দুঃখিত। আর কত বছর তাঁর নাম ব্যবহার করে প্রচার চাইবেন?’
আরেকজন মন্তব্য করেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেউ কি তাঁর সাবেক প্রেমিক বা বাগ্দত্তা ও তাঁর বন্ধুদের বিয়েতে আমন্ত্রণ জানায়?’
আরও একজন লেখেন, ‘যাঁরা তাঁকে হয়রানি করেছেন, অপমান করেছেন, তাঁদের কেন আমন্ত্রণ জানাবেন?’ আরেকটি পোস্টে বলা হয়, ‘এত বছর পরও অনেকে অতীত থেকে বেরোতে পারছেন না, অথচ তিনি ক্রমেই সফল হচ্ছেন।’
কেউ কেউ সরাসরি প্রমোদকে ‘সস্তা মন্তব্য’ করার অভিযোগও তোলেন।
পুরোনো সম্পর্কের অধ্যায়
রাশমিকার অভিনয়ে অভিষেক ২০১৬ সালের কন্নড় চলচ্চিত্র ‘কিরিক পার্টি’-এর মাধ্যমে। ছবিতে সহশিল্পী ছিলেন রীক্ষিত শেঠি। শুটিংয়ের সময়ই তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালের জুলাইয়ে বাগ্দান সম্পন্ন হয়। সে সময় রাশমিকার বয়স ছিল ২১, আর রীক্ষিতের ৩৪।


