রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে নিঝুম দাস (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত মালতি দাস (২৭) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার রাতে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিবির হাট এলাকায় কৃষ্ণ কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মালতি দাস ভোলার তজুমদ্দিন উপজেলার দিবাকর দাসের মেয়ে। স্বামী নিঝুম দাস গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৃত হরি কিশোর দাসের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মালতি দাস তার বড় ভাই সুজন চন্দ্র দাসের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে স্বামী নিঝুম চন্দ্র দাসকে নিয়ে লক্ষ্মীপুরের রামগতির চর রমিজ ইউনিয়নের বিবির হাট এলাকার ওই কৃষ্ণ কর্মকারের বাড়িতে আসেন। ওই রাতে খাবার খেয়ে মালতি দাস ও তার স্বামী তপন কর্মকারের বসতঘরে ঘুমাতে যান। স্ত্রী মালতি ঘুমিয়ে পড়লে ঘরে থাকা একটি কোদাল দিয়ে তার মাথায় একাধিক কোপ দেন স্বামী নিঝুম দাস। এতে মালতি দাস গুরুতর আহত হন। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত নিঝুম দাসকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারণে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই সুজন দাস থানায় মামলা দায়ের করেছে। স্বামী নিঝুম চন্দ্র দাসকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Explore More Districts