রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও মজুতদারী প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিশেষ বাজার মনিটরিং করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার আজাদনগর বাজারে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন এবং মোঃ হাবিবুর রহমান।

অভিযানে মুদি দোকান, মাংসের দোকান, কাপড়ের দোকান ও গ্যাস সিলিন্ডারের ডিলার পয়েন্ট অভিযান পরিচালনা করে ৫ জনকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও  পুলিশ।

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ বলেন, আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়।

Explore More Districts