রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক


২১ বোতল বিদেশি মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৫২ হাজার টাকা মূল্যের ২১ বোতল বিদেশি মদ ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর সেকান্দর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে উক্ত এলাকায় তল্লাশি করে ২১ বোতল বিদেশি মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মোঃ হারুন (৩৩) উপজেলার মধ্য চর সেকান্দর এলাকার বাহার পাটওয়ারীর ছেলে।

‎লেঃ এস এম  শাজিদ মোস্তফা তনু, (এক্স) বিএন কোস্ট গার্ড প্লাটুন কমান্ডার বলেন, জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts