রান্নার কোন পর্যায়ে লবণ ব্যবহার করলে আয়োডিনের অপচয় কম হয়

রান্নার কোন পর্যায়ে লবণ ব্যবহার করলে আয়োডিনের অপচয় কম হয়

আয়োডিন মানবদেহের জন্য একটি অত্যাবশ্যক পুষ্টি উপাদান। যদিও দেহের জন্য এর দৈনন্দিন চাহিদা অনেক কম, কিন্তু থাইরয়েড হরমোন উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হরমোন শরীরের বৃদ্ধি, বিপাকক্রিয়া এবং মস্তিষ্কের বিকাশে অপরিহার্য। 

অতীতে বাংলাদেশে আয়োডিনের ঘাটতি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা ছিল। এর ফলে গলগণ্ড, বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকতা, বন্ধ্যত্ব, গর্ভকালীন জটিলতা ও নবজাতকের মানসিক-শারীরিক বিকাশ ব্যাহত হওয়ার মতো সমস্যা দেখা গেছে। যদিও সর্বজনীন লবণ আয়োডিনকরণ কর্মসূচির মাধ্যমে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, তবু আয়োডিনের ঘাটতি এখনো পুরোপুরি নির্মূল হয়নি।

Explore More Districts