| ২৫ May ২০২৬ Monday ৫:৫০:৪৭ PM | |
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় শ্বাসকষ্টের ওষুধ ভেবে আগাছা নিধনকারী বিষপান করে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
ওই নারীর নাম শাহিদা আক্তার (৫০)। তিনি উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামের মো. চুন্নু হাওলাদারের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, গত ২৩ মে রাতে শ্বাসকষ্টের ওষুধ খাওয়ার সময় ভুলবশত আগাছা নিধনকারী বিষ পান করেন শাহিদা আক্তার। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও আর্থিক সংকটের কারণে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে পুনরায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

