রাজাপুরে বাসচাপায় প্রাণ গেল শ্রমিকের

রাজাপুরে  বাসচাপায় প্রাণ গেল শ্রমিকের

১১ September ২০২৫ Thursday ১১:৩০:০২ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

রাজাপুরে  বাসচাপায় প্রাণ গেল শ্রমিকের

ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় মোজাহার শেখ (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড় কৈর্বত্যখালি এলাকায় রাজাপুর-ভাণ্ডারিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহার শেখ পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার মৃত তাহের শেখের ছেলে। তিনি কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করার জন্য রাজাপুরে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস মোজাহারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts