রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে হ*ত্যা*র চেষ্টা

রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে হ*ত্যা*র চেষ্টা

১৫ November ২০২৪ Friday ১০:৪১:৫৯ AM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধীকে হ*ত্যা*র চেষ্টা

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ লিটন (৩৬) নামের এক দৃষ্টি প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার সকাল ৯ টায় ও দুপুর ১:৪৫ এ টায় দুই দফায় তাকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে মারধর করে বাম হাত ভেঙে দেয় সন্ত্রাসীরা। আহত প্রতিবন্ধী ঐ থানার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ডহর শংকর গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রব মিয়ার ছেলে।
বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একজন অসহায় দৃষ্টি প্রতিবন্ধী কে এমন ন্যাক্কারজনক ভাবে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
আহত সূত্রে জানা যায়, দৃষ্টি প্রতিবন্ধী লিটন দীর্ঘ কয়েক বছর ঢাকায় বসবাস করে আসছিল। তবে কিছুদিন যাবত শারীরিকভাবে অসুস্থ হলে গ্রামের বাড়িতে চলে আসে। গ্রামের বাড়িতে বাবার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি চাইলে তার ভাই নুর আলম তাকে বেদারক পিটিয়ে রক্তাক্ত জখম করে। বিষয়টি রাজাপুর থানা পুলিশের কাছে জানানোর জন্য বাড়ি থেকে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে বাবুল হাওলাদার , ফয়সাল হাওলাদার সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। এ সময় পিটিয়ে বাম হাত ভেঙে চুন্ন-বিচূর্ণ করে ফেল। সারা শরীরে নীলা ফুলা জখম হয়। স্বামীর ডাক চিৎকার শুনে স্ত্রী নাসরিন আক্তার ও মা হানুফা বেগম বাঁচাতে ছুটে আসলে তাদেরকে মারধর করা হয়। স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে স্বর্ণের চেইন ও জমি বিক্রির ১ লক্ষ ৮৫ টাকা ছিনতাই করে নিয়ে যায় এবং ঘর দুয়ার ভাঙচুর করে।
আহত প্রতিবন্ধী কে মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছে এবং তার পরিবারকে ফাঁসাতে মিথ্যা মামলা সাজানোর জন্য নাটক সাজানো চেষ্টা চালাচ্ছে। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





কেরানীগঞ্জ থেকে জাতীয় পার্টির নেতা টিপু গ্রেফতার

বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের সাবেক সাংসদ টিপু আটক

বরিশালের সেই পুলিশ কর্মকর্তা অবশেষে গ্রেপ্তার, দুইদিনের রিমান্ডে

বরিশালে ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ

ভারতের মিডিয়ায় অপপ্রচার চলছে, আপনারা প্রতিবাদ করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

Explore More Districts