রাজাপুরের বিষখালি নদীতে ইলিশের পোনা নিধন ও বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে অর্থদন্ড
২৯ April ২০২৫ Tuesday ৯:৫০:৫৭ PM
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ৩০ কেজি ইলিশের পোনা (কাচকি মাছ সহ) বিক্রয়রত অবস্থায় ২ জন মৎস্যজীবী জেলেকে আটক করে অর্থদন্ড প্রদান করেছে ভ্রম্যমান আদালত।
সোমবার সন্ধ্যায় ইউএনও তাদের দুজনকে ৬ হাজার টাকা জরিমানা করেন। এরআগে বিকেলে রাজাপুরের তুলতলা এলাকা থেকে কাচকি মাছ বিক্রিরত অবস্থায় দুই বিক্রিতাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাছগুলো স্থানীয় ৪ টি এতিমখানায় বিতরণ করা হয়। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্রের উপস্থিতিতে এই ভ্রম্যমান আদালত পরিচালিত ও সাছ বিতরন করা হয়। আটকৃতরা হলেন বাদুরতলা গ্রামের আবদুল মজিদ ও উত্তমপুর গ্রামের আলমগীর হাওলাদার। উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, বিষখালি নদীতে ইলিশের পোনা নিধন করে তা গ্রামে বিক্রিরত অবস্থায় দুই জেলেকে আটক করে ইউএনওর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের দুজনকে ৬ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয়। ইলিশ মাছের পোনা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পটুয়াখালীতে বসতঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
জিয়াউল আহসানের জমি ও ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
মুফতি ফয়জুলকে মেয়র চেয়ে মামলা, সিদ্ধান্ত পেছাল আদালতের
নির্মাণের এক বছর পরও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল
বরিশালে টাকার বিনিময় অভিযোগ নিষ্পত্তি করে দিলেন এসআই সাইফুল!