রাজবাড়ীতে ২২ জেলের কারাদন্ড ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ |

রাজবাড়ীতে ২২ জেলের কারাদন্ড ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ |

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২২ জন জেলেকে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশপাশি জব্দকৃত মাছ গুলো এতিমখানায় প্রদান করা হয়।

আজ রবিবার (২০ অক্টোবর) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত পদ্মা নদীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাট থেকে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম ও জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি খায়রুল ইসলাম।

Explore More Districts