রাজবাড়ীতে বৃষ্টির কারণে স্থান পরিবর্তন, মডেল মসজিদে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাত |

রাজবাড়ীতে বৃষ্টির কারণে স্থান পরিবর্তন, মডেল মসজিদে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাত |

রাজবাড়ীতে বৃষ্টির কারণে স্থান পরিবর্তন, মডেল মসজিদে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাত |

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ

আনন্দঘন পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৮টায় জেলা শহরের রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টিমুখর আবহাওয়ার কারণে সেখানে জামাত অনুষ্ঠিত হয়নি।
পরবর্তীতে সকাল সাড়ে ৮টায় শহরের মডেল মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে রাষ্ট্রের পক্ষে ঈদের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাধারণ মুসল্লিরা। সেখানে সকাল ৯টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবু সাইয়িদ তায়্যেবী।
অন্যদিকে জেলার পাংশা এলাকায় ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন।
বৃষ্টি উপেক্ষা করেও জেলার সর্বস্তরের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন।

Explore More Districts