
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর থানার একটি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার তদন্তে প্রাপ্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন চরলক্ষিপুর (নতুন বাজার) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১৪, জিআর-৩৩২, তারিখ ৩০ আগস্ট ২০২৪ অনুযায়ী দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/১৪৮/৩৪১/৩০৭/৩২৫/১১৪/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সাজ্জাদ হোসাইন (২১), পিতা- মোঃ আব্দুল হাকিম মোল্লা, মোঃ পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), পিতা- মোঃ আব্দুল হামিদ শেখ, মোঃ জনি শেখ, পিতা- মোঃ সামছুল আলম, তৌফিক আহম্মেদ তাহিম, পিতা- সাহাবুদ্দিন শেখ ও মোঃ মুনজিল শেখ, পিতা- মোঃ মালেক শেখ। সকলের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষিপুর (নতুন বাজার) এলাকায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক জানান, মামলাটির তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রাপ্তবয়স্ক আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


