
রাজবাড়ী বার্তা ডট কম ঃ
উৎসবমুখর ও রৌদ্রোজ্জ্বল পরিবেশে রাজবাড়ীতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে কেন্দ্রীয় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবু সাইয়িদ তায়্যেবী।
ঈদের নামাজ শুরুর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
নামাজে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসন-এর সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কয়েক হাজার মুসল্লি।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা শহর, গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকার মসজিদ ও ঈদগাহ ময়দানগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
