চট্টগ্রামে নারী অধিকার ও অংশগ্রহণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “রাজনীতি এবং নাগরিক হিসেবে নারী” শীর্ষক একটি আলোচনা সভা।
আজ ২১ এপ্রিল, সোমবার জামালখান প্রেস ক্লাবের ‘জুলাই স্মৃতি হলে’ এ সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।
তিনি বলেন সংবিধান হচ্ছে জনগনের ইচ্ছা ও অভিপ্রায়ের দলিল সুতরাং জনগণের এই ইচ্ছা অভিপ্রায়ের দলিল নিয়ে এই জনগণেই কথা বলবে।
আরও বলেন, আপনাদের যোগ্যতা কি..? ঐ যোগ্যতা দিয়েই বাংলাদেশের মানুষের মন জয় করতে হবে।
এসময় তাসনুভা জেবিন বলেন, আমরা যে মুখে বলছি নতুন বাংলাদেশ, এটা আসলে মুখে বলার বিষয় না প্রত্যেকে কিন্তু অনুভব করছি এবং আদতে বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে এরকম পুরো প্রেক্ষাপট বদলানোর মতো সময় আগে কখনো আসেনি।
সামান্তা শারমিন বলেন, শেখ হাসিনা তার যে প্রত্যাশা, তার যে ভূমিকা তার যে দৃশ্যায়ন…এই দৃশ্যায়নের কারণে মেয়েরা মনে করে নাই যে মেয়েদের আর কোনো দিন রাজনীতিতে আসতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ এবং মানজিলা ঝুমা সহ অন্যান্য সদস্যবৃন্দরা।
এমএ/সিটিজিনিউজ


