পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান বলেন, আটক তিশা ও ঈশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তাঁদের ধানমন্ডি থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তাঁরা তাঁদের চক্রে জেসমিনের জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে ৭ অক্টোবর রাতে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন নারী ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কায়দায় মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলেন।

