রাঙ্গাবালীতে বিএনপিতে যোগ দিলেন আ’লীগ নেতাসহ অর্ধশত কর্মী-সমর্থক
৫ February ২০২৬ Thursday ১২:৪৫:৪৭ AM
রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ অর্ধশত কর্মী-সমর্থক বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে রাঙ্গাবালী সরকারি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় তারা যোগ দেন। বিএনপিতে নব্য যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মুজাহিদ কমিটির রাঙ্গাবালী সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম খলিফা। বাকি যোগদানকারীরা আওয়ামী লীগের কর্মী-সমর্থক। বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এসময় এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। আপনারা একদিন ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচটি বছর এলাকার উন্নয়ন ও আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’ এ জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)