রাঙ্গাবালীতে অ*র্ধগ*লিত ম*র*দেহ উদ্ধার 

রাঙ্গাবালীতে অ*র্ধগ*লিত ম*র*দেহ উদ্ধার 

২৮ July ২০২৬ Tuesday ৯:৩২:০৬ PM

Print this E-mail this


ফিরোজ ফরাজী প্রতিনিধি, রাঙ্গাবালী পটুয়াখালী

রাঙ্গাবালীতে অ*র্ধগ*লিত ম*র*দেহ উদ্ধার 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বউবাজার সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর তীরে সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

জানা গেছে,  নদীর তীরে মরদেহটি ভেসে আসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। পরে মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ।

স্থানীয়দের ধারণা, গভীর সাগরে কোন এলাকার  ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ হতে পারে এটি। যা  স্রোতের সঙ্গে ভেসে এখানে আসতে পারে। 

রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আন নূর জায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts