রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চট্টগ্রামে প্রেরণ – দৈনিক আজাদী

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চট্টগ্রামে প্রেরণ – দৈনিক আজাদী

রাঙামাটি জেলা শহরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবক ভিকটিক শিশুর আপন চাচাতো ভাই। ঘটনার পর শিশুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়া হয়েছে এবং অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

স্থানীয় ও প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে শিশুটি ঘরের বাইরে রাস্তায় খেলার সময় তার চাচাতো ভাই শিশুটিকে তার বাসায় নিয়ে এবং ধর্ষণ করে। পরে শিশুটি ঘরে ফেরার পর তার বড়বোন শিশুরে রক্তক্ষরণ দেখে শিশুকে ঘটনা জিজ্ঞেস করে এবং পরে পরিবারকে জানায়।

এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনেন। কিন্তু শিশুর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

এদিকে, ঘটনাটি রাঙামাটি শহরের যে এলাকায় ঘটেছে, সেখানকার পাড়ার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, রাতে শিশুকে হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নয়ন চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। অভিযুক্ত চাচাতো ভাই বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম চেষ্টা চালাচ্ছে।

Explore More Districts