রাঙামাটিতে বুনো হাতির আক্রমণে নিহত ১ – দৈনিক আজাদী

রাঙামাটিতে বুনো হাতির আক্রমণে নিহত ১ – দৈনিক আজাদী

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাগানে কাজ করতে গিয়ে বুনো হাতির আক্রমণে উসুসিং মারমা (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ক্রসাইংছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Explore More Districts