রাউজানে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ আটক ১ – দৈনিক আজাদী

রাউজানে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ আটক ১ – দৈনিক আজাদী





রাউজানের কদলপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংঘটিত এই ঘটনায় দিলদার নামের এক সন্ত্রাসীকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মাসুদুল আলম বলেছেন, পুলিশ দল কদলপুর এলাকার সস্ত্রাসী ডাকাত আলমসহ তার সহযোগীদের ধরতে পাহাড় সংলগ্ন এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি ঠের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পাহাড়ের দিয়ে পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় দিলদার নামের এক সন্ত্রাসীকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। আহত সন্ত্রাসী চিকিৎসা দিয়ে আদালতে সোপর্দ করার মাধ্যমে রিমান্ডে আবেদন করা হবে বলে তিনি জানান।

পুলিশ সুপার বলেছেন অভিযানে বেশ কিছু গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।




Explore More Districts