রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিতসিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ‘রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়’ এর ২০১২ এস.এস.সি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্ট এ এ আয়োজিত হয় ইফতার মাহফিল।
এবারের ইফতার মাহফিলে শিক্ষার্থীদের সাথে যোগ দেন অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক সেলিম উদ্দীন আহমেদ, আব্দুজ জাহির , আব্দুল মতিন ।
শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন নাজমুল, নাজিমুদ্দিন, আছকর, মিজান, জায়দুল, জাহিদুল, রাকসান জনি, সজীব, সুহেল, শ্রীদাম, এহসান, সোহাগ, জাকারিয়া, টুটুল, আকাশ, তপন, মহসিন, মনোজিৎ, জাহাঙ্গির, রাসেল।

ইফতারের পূর্বে দোআ পরিচালনা করেন, আব্দুজ জাহির । শিক্ষার্থীদের সাফল্য ও অটুট বন্ধন অব্যাহত থাকার জন্য আশাবাদ ব্যক্ত করেন। মহান আল্লাহর কাছে সবার সুস্থতা ও কর্মস্থলে উন্নতির চরমে শিখরে পৌঁছানোর দোআ করেন এবং অতীতের মতো ভবিষ্যতে তদের ঐক্য ও সম্প্রীতি বজায় থাকবে,এই প্রত্যাশা করে দোয়া সমাপ্ত করেন।

তাছাড়া সদ্য প্রয়াত সকলের প্রিয় গেট কিপার আজহার এর  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং উনাকে জান্নাতুল ফেরদৌস এর মেহমান হিসেবে কবুল করার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

ভবিষ্যতেও আরো সুন্দর ও বড় পরিসরে এরকম ইফতার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন শিক্ষার্থীগন।

প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীগন বন্ধুদের এই মিলনমেলা সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপস্থিত সকলেই সায়েক, সানি, ফারুক, মাজহার, রাশেদ, কায়েছ, কবির, জাকারিয়া সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিএস/এমসি

Explore More Districts