রশিদপুরে চাঁদাবাজী ও অন্যায় অবিচারের প্রতিবাদে মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর

রশিদপুরে চাঁদাবাজী ও অন্যায় অবিচারের প্রতিবাদে মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর




রশিদপুরে চাঁদাবাজী ও অন্যায় অবিচারের প্রতিবাদে মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা
জামালপুরের ১৫নং রশিদপুর ইউনিয়নে চাঁদাবাজী, মাদক ব্যবসায় জড়িত সাধারণ মানুষের সঙ্গে অন্যায়-অবিচারের অভিযোগে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল বুধবার ১ জুলাই বিকেলে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের এলাহীবাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নিফর আলী, মফিজুল ইসলাম, তারেক রহমান, ওকাল বাবু, সামাদসহ আরো অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, রশিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলিল, খোকা, রশিদ, মুক্তা, রাসেল ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজী, মাদক ব্যবসাসহ সাধারণ মানুষের ওপর বিভিন্ন ধরনের অন্যায়-অবিচার চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানববন্ধন থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।


Explore More Districts