রমজানের প্রস্তুতির মাস শাবান শুরু

রমজানের প্রস্তুতির মাস শাবান শুরু

শাবান মাস শুরু হয়েছে। ইসলামি বর্ষপঞ্জির অষ্টম মাস শাবান। এটি মূলত পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে। মুমিনের জীবনে শাবান হলো প্রস্তুতির মাস, অনুশীলনের মাস এবং আত্মশুদ্ধির মাস। পূর্বেকার আলেমগণ একটি চমৎকার উপমার মাধ্যমে এই মাসের গুরুত্ব বুঝিয়েছেন।

তাঁরা বলতেন, রজব মাস হলো বীজ বপনের সময়, শাবান মাস হলো সেই বীজে পানি সেচ দিয়ে চারাগাছ বড় করার সময়, আর রমজান হলো ফসল কাটার মাস। (ইবনে রজব হাম্বলি, লাতাইফুল মাআরিফ, পৃষ্ঠা: ১২১, দারু ইবনি কাসির, বৈরুত, ২০০৪)

শাবান মাস আমাদেরকে ধীরে ধীরে রমজানের ইবাদতের পরিবেশে প্রবেশ করার সুযোগ করে দেয়। আল্লাহর রাসুল (সা.) নিজে যেমনিভাবে এই মাসে ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন, তেমনি সাহাবিদেরও শাবান মাসের দিন-তারিখের হিসাব সংরক্ষণ করতে উৎসাহিত করতেন। 

Explore More Districts