রফিক বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে কলাপাড়ায় স্বরণসভা

রফিক বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে কলাপাড়ায় স্বরণসভা

২৬ September ২০২৬ Saturday ১২:০১:১৬ AM

Print this E-mail this


সৈয়দ মো. রাসেল,
কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক রফিক বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ কর্মসূচি হয়।
প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, সদস্য আলহাজ্ব হাফিজুর রহমান, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, চঞ্চল সাহা, ফরিদ উদ্দিন বিপু, রফিকুল ইসলাম মিরাজ, মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, অ্যাডভোকেট কামরুজ্জামান সোহেল, মো. হুমায়ুন ও ফরাজী মোহাম্মদ ইমরান। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি।
বক্তারা সাংবাদিক রফিক বিশ্বাসের কর্মজীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ

ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ

বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর

বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ

Explore More Districts